ঝিনাইদহে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
ঝিনাইদহ প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার দরিবিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, দরিবিন্নি গ্রামের আওয়ামী লীগ কর্মী মহসিন আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে খায়রুল ইসলামের সমর্থক নিয়ামত আলীকে মারধর করে মহসিন আলীর সমর্থকরা।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন লাঠি-সোটা, রামদা, হাসুয়া, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় দরিবিন্নি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed