সিলেট সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এক জরুরি সভা বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি আব্দুর রহিম, সেলিম আহমদ, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরন মিয়া, সহসাধারণ সম্পাদক রাজন মিয়া, মো. কফিল মিয়া, শাহান মিয়া, কয়ছর আহমদ মাখন, শিপু আহমদ, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, প্রচার সম্পাদক জুবের আহমদ, সদস্য মুক্তার মিয়া, ফরিদ মিয়া, পারভেজ মিয়া, সিরাজ মিয়া। পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সহসাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রকিব, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা অটোরিক্সা ৭০৭-এর সভাপতি জাকারিয়া আহমদ, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, অটোরিক্সা ২০৯৭-এর সহসভাপতি মতছির আলী, শ্রমিক নেতা সাজু উদ্দিন, বাবুল হোসেন বাবুল, নজরুল আহমদ, হেলাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২১ মে পরিবহণ ধর্মঘট ও কর্মবিরতি সুশৃঙ্খভাবে সফল ও স্বার্থক করতে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। গণমাধ্যম বন্ধুদের আহবান জানান একটি কুচক্রি মহল পরিবহণ সেক্টরকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সঠিক তথ্যের ভিত্তিতে নির্ভুল সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed