ধর্ষক সাফাত ও সাদমান কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা এমি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব সাফাতের জবানবন্দি এবং হাকিম ছাব্বির ইয়াসির আহসান চৌধুরী সাদমানের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
বুধবার অভিযুক্ত সাদমান সাকিফের রিমান্ড শেষ হয়েছে এবং সাফাতের রিমান্ড শেষ হয় বৃহস্পতিবার।
গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তারা।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed