কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ৪০ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর থেকে শাপলা পরিবহনের সোনালী লিখন নামের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথে কালীগঞ্জের ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়া সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর হাসাপাতালে নেয়ার পর আমিরুল ইসলাম ওরফে ইসলাম এবং ইব্রাহিম হোসেন নামের দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারী মারা যান।
নিহতদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed