Main Menu

ব্রহ্মপুত্র নদ থেকে পাগলের লাশ উদ্ধার

কুরিগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কর্তিমারী ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কর্তিমারী ঘাট সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগীতায় লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, দুই দিন আগে নাম পরিচয়হীন এক অজ্ঞাত বয়স্ক ব্যক্তি কর্তিমারী ঘাট এলাকায় এসে অবস্থান নেয়। পাগল প্রকৃতির এ ব্যক্তিকে খাবার দেয় গ্রামবাসী। তাদের ধারণা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরবেশ আলী জানান, ব্রহ্মপুত্রের পানিতে গোসল করতে নেমে এক পাগলের মৃত্যু হয়েছে। পুলিশের সাথে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed