Main Menu

বিশ্বনাথে প্রতিবন্ধী পরিবারের পাশে জেলা প্রশাসন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে এক পরিবারের ৫ জনই প্রতিবন্ধী পরিবারটির পাশে দাড়িয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার জানাইয়া-নোয়াগাঁও গ্রামের বিধবা আলিমুন নেছার বাড়িতে ছুটে যান স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস। এ সময় তারা জেলা প্রশাসন, উপজেলা ইউএনও ও সমাজকল্যাণ পরিষদের দেয়া বিশ হাজার টাকার চেক আলিমুনের কাছে হস্তান্তর করেন।
এই দুই কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, আর্থিক অনুদান ছাড়াও প্রতিবন্ধী পরিবারটির জন্যে স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ নেয়া হচ্ছে। বিধবা মাতা আলিমুনের দ্বিতীয় ছেলে আটারো পেরুলে সরকারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ইউপি সদস্য ফজর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব। মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ।

Share





Related News

Comments are Closed