আপন জুয়েলার্স থেকে আরো ৮৩ কোটি টাকার স্বর্ণালঙ্কার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রথম দিনের অভিযানে পাঁচটি বিক্রয় কেন্দ্র থেকে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড আটক করা হয়। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে সুবাস্তু টাওয়ারের আপন জুয়েলার্সের বিক্রয় কেন্দ্র থেকে আরো ২১২ কেজি স্বর্ণালঙ্কার আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। যার মূল্য প্রায় ৮৩ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুবাস্তু টাওয়ার বিক্রয়কেন্দ্রে থেকে ২১২ কেজি সোনা পাওয়া গেছে, যার মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। এর মধ্যে ২৫ কেজি সোনার তথ্য প্রমাণাদি দেখাতে পেরেছে তারা।’
অভিযানে ১১ কোটি ১৪ লাখ টাকা মূল্যের এক হাজার ৮৪০ ক্যারেট ডায়মন্ডও আটক করা হয়েছে। যার মধ্যে ৬০০ ক্যারেটের কাগজপত্র দেখাতে পেরেছে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।
সাইফুর রহমান আরো জানান, আমরা এই ডায়মন্ড ও সোনাগুলো তাদের জিম্মায় দিয়ে আসছি এবং দোকান সিলগালা করে দিয়েছি। তারা বলছে, বাকি কাগজগুলো ১৭ তারিখের মধ্যে দেখাতে পারবে।
উল্লেখ্য, বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের অন্যতম মালিক। এই পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত চালাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
অবৈধভাবে সোনা ও হীরার গয়না মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকদের তলবও করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ১৭ মে বেলা ১১টায় তাদের কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদপ্তরে কাগজপত্রসহ হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed