গোপালগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় একই দিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। গোসল করতে এবং খেলতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, রবিবার আমতলী ও চরগোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে উপজেলার আমতলী গ্রামে লিটন মিয়ার ছেলে মোস্তাকিন (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌফিক (৫) পুকুরে ডুবে মৃত্যুবরণ করে।
অপর দিকে চর গোপালপুর গ্রামে রফিক শেখের জমজ দুই ছেলে আব্দুল্লাহ (৩) ও মোহাম্মাদুল্লাহ (৩) খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করে। অনেক খোজাখুজির পর শিশু দুটির লাশ উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed