সাইবার হামলায় ১৫০ দেশে লাখ লাখ কম্পিউটার আক্রান্ত
তথ্য প্রযুক্তি ডেস্ক: ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল বলছে, গত শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের কয়েক লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেছেন, যে মাত্রায় এই সাইবার আক্রমণ হয়েছে তা আগে কখনো ঘটেনি।
ব্রিটেনের আইটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব এক ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন এবং ১৫ মে সোমবার অফিস-আদালত খোলার পর আক্রমণের সংখ্যা আরো বাড়তে পারে।
যে দেশগুলো সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য এবং রাশিয়া রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আরো আক্রমণ হতে পারে, এবং সেগুলো হয়তো ঠেকানো সম্ভব হবে না।
ওয়েইনরাইট বলেন, হ্যাকাররা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোকে ম্যালওয়্যার দিয়ে টার্গেট করেছে।
আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না, এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে ‘মুক্তিপণ’ হিসেবে টাকা দাবি করা হচ্ছে।
ওয়েইনরাইট বলেন, এই র্যানসমওয়্যারটি নতুন ধরণের, কারণ এটা একটা ভাইরাসের সাথে সমন্বিতভাবে কাজ করছে- যার ফলে একটি কম্পিউটার সংক্রমিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ছে।
বিশ্লেষকরা জানাচ্ছেন, এই হ্যাকিং-এর সাথে সংশ্লিষ্ট বিটকয়েন একাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, হ্যাকাররা শতাধিক ক্ষেত্রে অর্থ আদায় করে নিয়েছে এবং তার পরিমাণ প্রায় ৩০ হাজার ডলার হবে।
ওয়েইনরাইট বলেন, আক্রমণের ব্যাপকতার সঙ্গে তুলনা করলে বলতে হবে এই অর্থের পরিমাণ ‘অনেক কম।’
সূত্র: বিবিসি বাংলা
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed