Main Menu

ওসমানীনগরে ‘ওসি’ হত্যা মামলায় ৪জন কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কয়ছরসহ ৪ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রবিবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো: নজরুল ইসলামের আদালতে হাজির হয়ে আইনজাীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন তারা। এ সময় আদালত জামিন আবেদন শুনানী শেষে ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলে প্রেরণকৃত অন্য আসামীরা হচ্ছে- মজনু মিয়ার পুত্র কিবরিয়া (৩৮), বদর উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৩২) ও মাহমুদের পুত্র আব্দুল হামিদ (৩৩)। তাদের জেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার জিআরও শাহাদিল আহমদ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে নিহত হন থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

Share





Related News

Comments are Closed