চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ মহাপরিচালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন রাজিব বলেন, খাগড়াছড়িতে সরকারি একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের পরিবহন করা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ফজলুর রহমানসহ পাঁচজন আহত হন। পরে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ফজলুর রহমান মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জহির বলেন, সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা ফজলুল রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed