বড়লেখায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ২৪ ঘন্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার কাঁঠালতলী চুকারপুঞ্জি গ্রামের একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সিরাজ উদ্দিন (৩৮)। তিনি কাঁঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্ত্রী-সন্তানরা বুধবার বিকেলে বসত বাড়ি হতে ৫শ’ গজ দূরে প্রতিবেশি ইয়াকুব আলীর ডোবায় তার লাশ ভাসতে দেখেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, “সুরতহালে নিহতের হাতে একটি কালো দাগ দেখা গেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed