ওসমানীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে সৈয়দা হেমী বেগম(৫০) নামের এক গৃহবধু নির্মম ভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হেমী খাশিপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খাশিপাড়া গ্রামের ৫ ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক হান্নান ও তার স্ত্রী সৈয়দা হেমী বেগমের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ নিয়ে তাদের গ্রামের পঞ্চায়েত ও আত্মীয় স্বজনরা একাধিকবার সালিশ বৈঠক করে তাদের পারিবারিক কলহের সমাধান করতে পারেননি। গত রোববার হেমী বিগমের তৃতীয় ছেলে রুহিন মিয়া তার মায়ের নিকট টাকা চাইলে ছেলেকে টাকা দিতে অপারগত প্রকাশ করলে এ সময় রুহি ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা টিভি সহ আসবাবপত্র ভাংচুর করে। এর জের ধরে গত দুদিন ধরে স্বামী হান্নান মিয়া তার স্ত্রী হেমী বেগমের সাথে ঝগড়া করে আসছেন।
মঙ্গলবার ছেলে বাড়ির বাইরে থাকার সুযোগে আবারও হান্নান মিয়া হেমী বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে কিপ্ত হয়ে হান্নান মিয়া ঘরে থাকা বটি দা দিয়ে হেমী বেগমের মাথায় একাধিক কুপিয়ে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেমী বেগমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ খুনে ব্যবহৃত রক্তমাখা বটিদা ও রক্তমাখা একটি জামা উদ্ধার করেছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed