হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ন পাড়ার হাওরে বজ্রপাতে বাছিত মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত বাছিত সকালে ধান কাটতে জাতুকর্ন পাড়ার হাওরে যায়। দুপুরে হঠাৎ আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাছিত মিয়া বানিয়াচং উপজেলার সদর ইউনিয়নের জাতুকর্ণ পাড়া চান্দের মহল্লার মজম উল্লার ছেলে। বাছিত মিয়ার মৃত্যুতে এলাকাজুড়ে সুখের ছাঁয়া নেমে এসেছে।
« ময়মনসিংহে বজ্রপাতে ২ ভাই নিহত (Previous News)
(Next News) রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ মামলায় এরশাদ খালাস »
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed