ময়মনসিংহে বজ্রপাতে ২ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা হলেন, ওই এলাকার আব্দুল মালেক মুন্সীর দুই ছেলে এংরাজ মিয়া (৩২) ও আসাদ মিয়া (৩৫)।
আজ মঙ্গলবার সকালে পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই ভাই সকালে বাড়ির পাশে একটি ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
« চট্টগ্রাম বিমানবন্দরে ৬৫ লাখ টাকার স্বর্ন জব্দ (Previous News)
(Next News) হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু »
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed