সুনছড়ায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা দাবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের চা শ্রমিক সংঘের অন্যতম নেতা রামপ্রসাদ হাজরার মৃত্যুতে অনুষ্ঠিত শোকসভায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা প্রদানের দাবি জানানো হয়। রোববার বেলা সাড়ে ১২ টায় সুনছড়া চা বাগানে এই সভা অনুষ্ঠিত হয়।
চা শ্রমিক সংঘের নেতা সন্যাসি নাইডুর সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধ্রবতারা সাংষ্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক অমলেশ শর্ম্মা, চা শ্রমিক সংঘ রাজনগর চা বাগানের নেতা বিপ্লব মাদ্রাজী পাশী, নূরুল মোহাইমীন মিল্টন।
সভায় বক্তারা প্রয়াত চা শ্রমিক নেতা রামপ্রসাদ হাজরার সংগ্রামী জীবনের উপর আলোচনা করতে গিয়ে বলেন, একজন সাহসী ও সংগ্রামী চা শ্রমিক নেতা হিসাবে তিনি আমৃত্যু চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করে গেছেন। শোকসভায় প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শোকসভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা, ভূমির অধিকার, বাসস্থান, সুচিকিৎসা, পানীয়জল, বেকার শ্রমিকদের কর্মসংস্থান, সমকাজে সমমজুরি, পূর্নাঙ্গ রেশনিং চালু, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার সমুহ চা শিল্পে কার্যকর করার দাবি জানান। এছাড়াও গত ৫ মে সিলেটের মালনীছড়া চা বাগানে চা শ্রমিক সংঘ আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনীল কর, বরুন নায়েক, হরিকিশোন হাজরা, গনেশ পাত্র, স্যামুয়েল বেগম্যান, দিবা শুক্ল বৈদ্য, শংকর বৈদ্য প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত চা শ্রমিক নেতা রামপ্রসাদ হাজরার অকাল মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed