সিলেটে ১১ মোটরযান চালককে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১১ মোটরযান চালককে বিরুদ্ধে পৃথক মামলায় ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের পক্ষে নগরীর উপশহর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন জেলা কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআই হাসান আলীসহ একদল এপিবিএন পুলিশ।
অভিযানকালে লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় মটরযান চালানোর দায়ে এবং গাড়ির ইঞ্জিনের সামনে বিপজ্জনক বাম্পার লাগানোর দায়ে ‘মটরযান অধ্যাদেশ, ১৯৮৩’ অনুযায়ী এগারোজন গাড়ি চালককে মোট ৮৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গাড়ির লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed