Main Menu

নীলফামারীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু

ময়নুল হক,নীলফামারী জেলা প্রতিনিধি: জঙ্গিবাদ নির্মূলের কৌশল হিসেবে নীলফামারীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কার্র্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার বিকেলে নীলফামারী পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাবুপাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম, উপ-পরির্দশক সহ জেলা পুলিশের হারিছুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, এই তথ্য সংগ্রহের মধ্য দিয়ে যে কোন অপরাধীকে চিহিৃত করাসহ তাদের গ্রেপ্তার করা সহজ হবে বলে।

Share





Related News

Comments are Closed