Main Menu

বিয়ানীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ১

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারের চন্দগ্রামে আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াদুদ মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাতদল তাদেরকে লক্ষ করে ৩ রাউন্ড গুলি করে। এ ঘটনায় পুলিশ তমিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় ওয়াদুদ মেম্বার বাদি হয়ে থানায় মামলা করেছেন।
শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চন্দগ্রামে সাবেক মেম্বার ও আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াদুদ (দুদু মেম্বার) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
আব্দুল ওয়াদুদ (দুদু মেম্বার) জানান, রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরের কেঁচি গেট ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যদের ডাকতে গেলে ডাকাতরা তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুকে জিম্মি করে এবং তাদের লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা ২০ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকার নিয়ে গেছে বলে জানান দুদু মেম্বার।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code