জামিরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : ডোমার উপজেলা সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভাঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠ দান। উক্ত বিদ্যালয়টি ১৯২৮ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ে কোন একাডেমিক ভবন নির্মিত হয়নি। পুরাতন ভাঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মল্লিক জানান আমরা একাডেমিক ভবনের জন্য অনেকবার উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি। তিনি বিদ্যালয়ে ১টি ভবনের জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
পঞ্চম শ্রেণীর ছাত্রী ফেরদৌসী বেগম বলেন আমরা ভাঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করি। ৪র্থ শ্রেণীর ছাত্রী মারুফা বেগম জানান আমরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠদান করি। পঞ্চম শ্রেণীর ছাত্র রাতুল জানান আামাদের বিদ্যালয়ে স্যার মনযোগ সহকারে আমাদের লেখাপড়া করান কিন্তু আমাদের স্কুলে বিদ্যুৎ না থাকায় অনেক কষ্টে আমাদের ক্লাস করতে হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed