Main Menu

বিয়ানীবাজারে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা-

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মঙ্গলবার অনুস্টিত নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে এমাদ উদ্দিন, ২নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু, ৪নং ওয়ার্ডে আকছার হোসেন, ৫নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডে সরাজ উদ্দিন, ৭নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম, ৯নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩নং ওয়ার্ডের ভোট গণনা স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর বিজয়ী হয়েছেন মালিকা বেগম ও রোশনা বেগম। রিটার্নিং অফিসার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনে ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডে ৬৭জন পুরুষ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

Share





Related News

Comments are Closed