হাওরের ক্ষতিগ্রস্তদের জন্য মাসে ৩০ কেজি চাল ৫শ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: অকাল বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার। ফসল না ওঠা পর্যন্ত এ সহযোগিতা পাবেন তারা।
আজ রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া এ তথ্য জানান।
মায়া আরো বলেন, ছয় জেলার ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারকে আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় সাহায্য দেয়া হবে।
তিনি বলেন, রোববার থেকে এ কর্মসূচি শুরু হবে। এছাড়া ওএমএসের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্তরা এ সহায়তা পাবেন বলেও জানান মন্ত্রী।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed