ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী ইয়াফাদ ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় তানভীর জাহিদ সুমন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর জাহিদ সুমন ঝিনাইদহের অগ্নিবীনা সড়ক এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে। ট্রাকে পিষ্ট হয়ে তানভীরের দেহ ছিন্নভিন্ন হয় গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ২টার দিকে তানভীর কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহে ফিরছিলেন।
পথিমধ্যে, ঝিনাইদহ গামী একটি ট্রাক খড়িখালী এলাকার ইয়াফাত ফিলিং স্টেশনের কাছে মোটরসাইকেলটি চাপা দিলে চালক ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed