অবৈধ বাঁশকল ও টোল বন্ধে চলছে অনির্দিষ্টকালের বালু পরিবহন ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাঁশকল নামক অবৈধ চাঁদা উত্তোলন ও বিভিন্ন স্থানে অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়কে চলছে অনির্দিষ্টকালের সকল প্রকার বালু পরিবহন ধর্মঘট।
মেয়াদোক্তীর্ণ ইজারাদারদের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও বাঁশকল বসিয়ে পরিবহণ শ্রমকিদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতৃবৃন্দ।
গত ১৫ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সভার মাধ্যমে মহাসড়কে অবৈধ বাঁশকল বসিয়ে চাঁদা উত্তোলন করা যাবে না মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। গত ১৯ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আরো একটি সিদ্ধান্তের মাধ্যমে অবৈধভাবে টোল আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মরকলিপি প্রদানসহ বেশকিছু কর্মসূচি পালন করেন শ্রমিক সংগঠন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমকি ইউনিয়ন রেজি নম্বর ২১৫৯ এর নেতৃবৃন্দ। এরপরও বাঁশ ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে রয়েলিটি আদায়ের নামে হয়রানী বন্ধ হয়নি। এব্যাপারে গত ১১ এপ্রিল সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
লিখিত আবেদনে বলা হয়, সরকারের নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে বাঁশকল বসিয়ে ট্রাক গাড়ি থেকে চাঁদা আদায় করছেন বালু মহালের মেয়াদোক্তীর্ণ ইজারাদাররা। বাঁশকল নামক অবৈধ চাঁদা উক্তোলনকারীরা যাতে মহাসড়কে না আসতে পারে এবং অবৈধ টোল যেন বন্ধ করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়। গত ১৬ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হলেও জেলা প্রশাসকের আম্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট ঘোষণা বাতিল করেন নেতৃবৃন্দ।
কিন্তু ৯দিনেও কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে সিলেট-তামাবিল সড়কে বালু পরিবহণে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি শুরু হয়। গত মঙ্গলবার জরুরি সভা ও বুধবার এক বিশেষ সভায় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমকি ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি আব্দুস সালাম মিয়ার পরিচালনায় সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর কার্য নির্বাহী কমিটির সহসভাপতি মো. হাসমত আলী হাসু, সাধারন সম্পাদক মো. আব্দুল গফুর, যুগ্ন সম্পাদক মো. আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধক্ষ্য মো. রাজু আহমদ তুরু, সদস্য মো. কানু মিয়া, মো. লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল, মো. আলী আহমদ, মো. শরিফ আহমদ, দক্ষিন সুরমা মোগলাবাজার উপকমিটির সহসভাপতি মো. মামুন, সম্পাদক মো. মারুফ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাফলং, সারিঘাট বালু মহালের অবৈধ বাঁশকল ও টোল বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য বালু পরিবহন ধর্মঘট চলবে। ১৪২৩ বাংলার চৈত্র মাস পর্যন্ত সারিঘাটের বালু মহালের ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও অবৈধভাবে চলছে বালু উত্তোলন ও বাঁশকল বসিয়ে পরিবহণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা উত্তোলন। তাই বালু উত্তোলন ও পরিবহণ না করতে শ্রমকিদের আহবান জানান নেতৃবৃন্দ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed