টাকা আত্মসাতের অভিযোগে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: ৭৬ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ও বর্তমান তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেনের আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্যাংক কর্মকর্তারা হলেন- মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্তমানে অবসরপ্রাপ্ত নন্দদুলাল ভট্টাচার্য, শেখ মুজিব রোড শাখার ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদ এবং আগ্রাবাদ শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট বিজয় কুমার দত্ত।
গত ২৩ ফেব্রুয়ারি ৭৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৫ জনকে আসামি করা হয়। অন্যরা হলেন সানমার হোটেল লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান মিলন ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শাহীন।
দুদক সূত্রে জানা গেছে, নগরীর আগ্রাবাদে পাঁচতারকা সানমার হোটেল করার জন্য ব্যাংক থেকে প্রথম দফায় ১০ কোটি এবং দ্বিতীয় দফায় ৬৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন মিলন ও শাহীন।
তাদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছিলেন ব্যাংকের তিন কর্মকর্তা। তবে হোটেল নির্মাণের নামে ঋণ নিয়ে শিপ ব্রেকিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ করেন এবং পরে বিদেশে পাচার করেন আসামীরা।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed