Main Menu

নরসিংদীতে প্রাইভেটকার-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কোন্দালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, সকালে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় আহত হন অন্তত আটজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মত্যু হয়। নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। তবে এখনো হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি।

Share





Related News

Comments are Closed