কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা আব্দুল আলী হত্যা মামলায় শামীম কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল আলী হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের ছেলে বহুল আলোচিত শামীম আহমদের জামিন নামঞ্জুর হয়েছে।
রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক ইছরাত জাহানের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আব্দুল আলী হত্যা মামলায় ৩৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ (চার্জশীট) আমলে নেন আদালত। এর মধ্যে শামীমসহ চার জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ্গ নামক স্থানে পাথর ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল আলীকে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
যুবলীগ নেতা শামীম আহমদের বাড়ি উপজেলার পাড়ুয়া গ্রামে। তিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিরের পুত্র।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed