ইনাতগঞ্জে অভিনব কায়দায় রিক্সা ছিনতাই
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে চালককে অজ্ঞান করে একটি রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃক্তরা। মুমুর্ষ অবস্থায় রিক্সা চালক সুফি মিয়াকে (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের পার্শ্ববর্তী পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের দিনমজুর তইমুছ আলীর পুত্র সুফি মিয়া শুক্রবার সকালে তার নিজের মালিকানাধীন রিক্সা নিয়ে প্রতি দিনের মতো ইনাতগঞ্জ বাজারে আসে। বেলা ২টায় দু’জন যাত্রী তার রিক্সায় উঠে স্থানীয় বান্দের বাজারের দিকে রওয়ানা হয়। বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন সুফি মিয়াকে ইনাতগঞ্জ-সৈদপুর সড়কের সওলারপাড় নামক স্থানে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সুফির বাড়ীতে খবর দেয়া হলে তার স্বজনরা আহত অবস্থায় তাকে ইনাতগঞ্জ বাজারে নিয়ে আসেন। তার আগেই রিক্সাটি নিয়ে পালিয়ে যায় যাত্রী বেশী ছিনতাইকারীরা। সুফিকে অজ্ঞান অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিক্সাটির সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, সা¤প্রতিককালে ইনাতগঞ্জে দুই বাড়ীতে গরু চুরি, রাতের আধারে সংখ্যালঘু যুবকের উপর হামলা, সর্বশেষ অভিনব কায়দায় রিক্সা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed