Main Menu

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুজন নিহত হয়েছে। পুলিশ বলছে তারা ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, দুটি কার্তুজ, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়।

পুলিশের দলটি সেখানে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলির জবাব দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বন্দুকযুদ্ধের সময় পালিয়ে যাওয়া চাঁদাবাজদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি। তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তাদের বয়স ২৪ ও ২৫ বছর হবে।

Share





Related News

Comments are Closed