Main Menu

বিয়ানীবাজারে ধানের শীষের সমর্থনে বিএনপির সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- অবৈধ সরকার অপশাসনে গোটা জাতি আজ অতীষ্ঠ। তাই নিজের অবস্থান থেকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়তে হবে। আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসেবে সমৃদ্ধ ও মডেল পৌরসভা গঠনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু নাসের পিন্টুকে বিজয়ী করতে হবে। একই সাথে ধানের শীষের বিজয় নিয়ে যাতে কোন ষড়যন্ত্র না হয় সেদিকে শহীদ জিয়ার সৈনিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
বৃহস্পতিবার আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী আবু নাসের পিন্টুর সমর্থনে স্থানীয় মোল্লাপুরে ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান আতার সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক সরোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সিলেট জেলা পরিষদের মেম্বার নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক রুমেল আহমদ, ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল, ফখরুল ইসলাম চৌধুরী, বুরহান উদ্দীন, এডভোকেট আহমদ রেজা, আব্দুল মালেক, আলী আহমদ আলম, আব্দুল্লাহ শফি শাহেদ, সোহলে ইবনে রাজা প্রমুখ। এছাড়া সভায় বিয়ানীবাজার পৌর শাখার ৯নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এদিকে ৯নং ওয়ার্ডের নির্বাচনী সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন।

Share





Related News

Comments are Closed