তালায় দেল পূজার খেজুর ভাঙতে গিয়ে সন্যাসীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় দেল পূজার (চড়ক) খেজুর ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে অভিরাম মন্ডল (৪৫) নামে এক সন্যাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার ইসলামকাটী ইউনিয়নের বারাত-মনোহরপুর পূজামন্ডপের পিছনে দেল পূজা চলাকালে খেজুর গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।
সন্যাসী অভিরাম মন্ডল একই উপজেলার ভবানীপুর গ্রামের ফকির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৩০ ফুট উচু একটি খেজুর গাছে উঠে খেজুর ভাঙার সময় তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্যাসী অভিরাম মন্ডলের মৃত্যুর সংবাদ শুনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোস সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র মুজমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed