শাবি ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগ এক আদেশে অনির্দিষ্টকালের জন্য এ স্থগিতাদেশ দেয়। ক্যাম্পাসে বহিরাগত এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করা ও এর প্রতিবাদকারী দুই সংবাদকর্মীর উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন। শাবি ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান জানান, স্থগিতাদেশ বিষয়টা তারা জেনেছেন। তবে এখনো এ আদেশের কোন প্রতিলিপি তারা পাননি।
গত শনিবার বিকেল ৫টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাসে বেড়াতে এলে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। বাধা দিলে দুই সংবাদকর্মীকে পার্থের অনুসারীরা ঘটনাস্থলে লাঞ্ছিত করে এবং পরে সভাপতি পার্থের নির্দেশে তার অনুসারীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ সভাপতি সরদার আব্বাস আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ নবীউল আলম দিপুকে পিটিয়ে আহত করে।
এদিকে, যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর মা বুধবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ, ছাত্রলীগ কর্মী মাহমুদুল হক রুদ্র, সাজ্জাদ রিয়াদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed