যশোরে মাঠ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের দুই গ্রুপের কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার ভোরে ফুলসারা ইউনিয়নের নিমতলী এলাকা থেকে নিহতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী একছের এবং বেনাপোলের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সরোয়ার জানান, বুধবার ভোরে দুই দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধের খবর জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে দু’টি মৃতদেহ পাওয়া যায়। পরে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে একছের’র বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এবং আলাউদ্দিনের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed