ওমানের মাসকাটে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের তিন জনের বাড়িই লক্ষ্মীপুরের কমলনগরে বলে জানা যায়।
মঙ্গলবার রাত ১০টার দিকে মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫) এবং উপজেলার পার্শ্ববর্তী চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে জসিম উদ্দিন।
নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক মাহফুজুল হক তার নাতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed