Main Menu

সিলেট কারাগারে জঙ্গি রিপনের ফাঁসি যে কোন সময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হরকাতুল জিহাদের (হুজি) ক্যাডার দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি যে কোন সময় কার্যকর হতে পারে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ফাঁসি কার্যকরের চিঠি সিলেট কারাগারে পৌঁছার পর এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তোড়জোড় শুরু হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া মঙ্গলবার রাত ৯টায় জানান, মঙ্গলবার তার ফাঁসি হচ্ছে না। তবে, তার ফাসি কার্যকরে আর কোন আইনী বাধা নেই। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষেরও প্রস্তুতি রয়েছে।
এদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগারে গত সোমবার রিপনের বাবা আব্দুল ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী সাক্ষাত করেন। তারা প্রায় আধা ঘন্টা রিপনের সাথে কথা বলেন।
২০০৪ সালের ২১মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন রিপন। রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে কারা কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed