Main Menu

ফেঞ্চুগঞ্জে জিহাদী বইসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও হাটুভাঙ্গা এলাকার মসরুর উদ্দিনের বাড়িতে অভিযাে চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশীদসহ শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, সিলেট জেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি সাফায়াত রহমান (৩১), আলমগীর হোসাইন (২৩, জাহাঙ্গির হোসাইন (২০), সরোয়ার হোসেন (২৫), অলিউর রহমান (১৯), হুমায়ুন আহমদ (২২) এবং আক্তার হোসেন (২৫)।
আজ শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে আটকৃতদের উপস্থিত করে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

Share





Related News

Comments are Closed