ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকরা হলেন মফিজুর রহমান (২৮) ও মানিক (২৬)। মফিজুর ঝিনাইদহ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং মানিক উঠতি সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়রা দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ মাঠে পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠের ধান ক্ষেতে ২টি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ ২টি উদ্ধার করে। লাশের পাশে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছুরি পড়ে ছিল।
ওসি ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কেন্দালের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান হরেন্দ্রনাথ সরকার।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed