কোম্পানীগঞ্জে সাড়ে ৩৬ কোটি টাকার ফসলের ক্ষতি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: টানা এক সপ্তাহের বর্ষণ ও পাহাড়ি ঢলে কোম্পানীগঞ্জ উপজেলায় ৪ হাজার ৬০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। টাকার হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৩৬ কোটি ৫৪ হাজার টাকা বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে। তবে কৃষক ও কৃষির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রকৃত ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে ৬ হাজার ৩শ’ ৪০ হেক্টর জমিতে বোরো ধান ও শাকসবজি চাষ হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহের টানা বর্ষণে ৬ ইউনিয়নের ২৮ সহ¯্রাধিক ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও বড় পর্যায়ের চাষির অধিকাংশ ক্ষেত এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে যায়। সরকারিভাবে উপজেলায় ফসলের যে পরিমাণ ক্ষতির তালিকা নিরূপণ করা হয়েছে, তার মধ্যে ১০৫০ হেক্টর বোরো ধান ও ১০ হেক্টর জমির সবজি রয়েছে। যার মূল্য প্রায় ৩৬ কোটি ৫৪ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় এক সপ্তাহের ভারী বর্ষণে ৩৬ কোটি ৫৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ হিসাব করেছে।
এদিকে, স্বপ্নের ফসল হারিয়ে হাওর অধ্যুষিত উপজেলা কোম্পানীগঞ্জের হাওরাঞ্চলের ৪ হাজার ৬০ হেক্টর ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে হাহাকার উঠেছে। ফসল হারিয়ে কৃষকদের চোখে-মুখে নেমে এসেছে অমানিশার ঘোর অন্ধকার। প্রকৃতির এই বৈরিতার সঙ্গে যোগ হয়েছে অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের হঠকারী সিদ্ধান্ত। হঠাৎ করে তারা বাজারের চাউল, আটা, আলু ও পিয়াজসহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে নি¤œ আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed