Main Menu

ছাতকে মাছুখাল বাঁধ রক্ষার ব্যর্থ প্রচেষ্টা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক তথা সুনামগঞ্জের বৃহৎ দেখার হাওরের মাছুখাল বাঁধ রক্ষ্রা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। হাওরের দোয়ারাবাজার, সুনামগঞ্জ ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার অন্যান্য পয়েন্ট দিয়ে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষনের পানি প্রবেশ করে ইতোমধ্যেই হাওরটির সব বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। কিন্তু হাওরের মাছুখাল বাঁধটি টিকিয়ে রাখলে কিছু জমির ফসল রক্ষা করা যেত বলে স্থানীয় কৃষকদের ধারনা। সেই লক্ষ্যে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন প্রায় এক সপ্তাহ ধরে হাওরের মাছুখাল বাঁধ রক্ষার জন্য সর্বাতœক প্রচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানান ছাতক, সুনামগঞ্জ, দক্ষিন সুনামগঞ্জও দোয়ারাবাজারসহ ৪টি উপজেলার অন্তর্ভক্ত এ হাওরের অবস্থান রয়েছে। এখানে কয়েক লক্ষ একর জমির উপর বোর ফসল চাষাবাদ করা হয়েছে।
জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, হাওরটি রক্ষার জন্য তিনি মাছুখাল বাঁধে এক সপ্তাহ ধরে দিন-রাত কাজ করে যাচ্ছেন। কিন্তু যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে শেষ পর্যন্ত বাঁধটি রক্ষা করা যাবে কি না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি এটি রক্ষার জন্যে ৬ লক্ষ টাকা ব্যয় করেছেন বলে জানান। এছাড়া মৌয়াল হাওর দিয়ে পানি ঢুকে মৌয়াল হাওর, কালেঙ্গা বিল, গুয়াবিল, কুড়ি বিল, তেরাবিল, গুগলিছড়া, গজারি ছড়া, চাওলীহাওর, হুরুয়াবিল, হরারবিল, সাউদেরগাও, কৈতক, আগিজাল, রাউলি হাওরের জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, পাহাড়ি ঢল ও রৃষ্টির পানিতে উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির তলিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed