Main Menu

অল্পের জন্য রক্ষা পেলেন গ্রীন লাইনের অর্ধশত যাত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের রাস্তার প্রবেশ মুখের সন্নিকটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিলাস বহুল শিতাতপ নিয়ন্ত্রীত ভলবো গ্রীন লাইন বাসের (ঢাকা মেট্রো ব ১১-২৮৩৩) প্রায় অর্ধ শত যাত্রী মারাত্নক দূর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তবে, যাত্রীদের অনেকেই বলেন চালক গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে এমন ঘটনা ঘটতে পারে।
জানা যায়, গ্রীন লাইন বাসটি সিলেট থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে নবীগঞ্জের মংলাপুর এলাকা অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের বাম পাশ থেকে ডান পাশে গিয়ে মাত্র ১ ফুট জায়গার ব্যবধানে খাদে পড়েনি।। এতে কোটি টাকা মূল্যের গাড়ি সহ প্রানে রক্ষা পেলেন গাড়িতে থাকা যাত্রীগণ।

Share





Related News

Comments are Closed