সাতক্ষীরায় জেএমবি সদস্য সেলিম বাবু গ্রেফতার
আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরায় জঙ্গী বিরোধি অভিযানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একজন সক্রিয় সদস্য ও জেলা পুলিশের তালিকাভুক্ত সেলিম উদ্দিন সরদার ওরফে সেলিম বাবু ওরফে টাক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
সেলিম বাবু শহরের ইটাগাছা এলাকার তমিজ উদ্দিন সরদারের ছেলে। বুধবার রাত ৯টার দিকে তাকে তার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জে ব্রাক ব্যাংকে ডাকাতি, নাশকতা ও সহিংসতার চারটি মামলা রয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed