কুমিল্লায় ভোটগ্রহণ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১ হাজার ৬৭৬ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৩৬ জন আনসার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন কেরবেন। এ ছাড়া ৩২২ জন র্যাব ও ৪৮০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, কুমিল্লা সিটি কর্পোরেশনে আছে ২৭টি ওয়ার্ডের ১০৩টি ভোটকেন্দ্র। সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এরমধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। ওই সিটিতে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৪৭ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ২ হাজার ১১৯ জন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন। এরা হচ্ছেন- সাবেক মেয়র ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ। এছাড়া ১০৪ জন কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে।
Related News
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখRead More



Comments are Closed