Main Menu

২ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে ২ এপ্রিল রবিবার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওইদিন শনিবার হওয়ায় একদিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে।

Manual3 Ad Code

সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছর উচ্চ মাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৯ জুন। পরীক্ষা নেওয়া হয় হয় ৬৮ দিনে। এবার ২৪ দিন সময় কমিয়ে ৪৪ দিনের পরীক্ষা সূচি সাজানো হয়েছে।

পরীক্ষার শুরুতে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনি পরীক্ষায় ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহু নির্বাচনি পরীক্ষার সময় ২৫ মিনিট। সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা ৩৫ মিনিট।

পরীক্ষাসংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তবে প্রোগামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আর কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতেও পারবে না।

Manual8 Ad Code

পরীক্ষা সূচি অনুযায়ী, এবার এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত।

Manual2 Ad Code

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) পরীক্ষা।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতায় আলীম পরীক্ষা ২ এপ্রিল থেকে একযোগে শুরু হয়ে চলবে ৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১১ মে’র মধ্যে শেষ হবে। প্রথম দিন কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা একই সময়ে শুরু হয়ে শেষ হবে ২৯ এপ্রিল। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে থেকে ১১ পর্যন্ত। প্রথম দিন বাংলা-১ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) সকালে এবং বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-২ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দেশের ৬৪টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল থেকে ২৬ এপ্রিল। প্রথমদিন বাংলা-২ (সৃজনশীল) সকালে এবং বাংলা-১ (সৃজনশীল) বিকালে অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রথমদিন সকালে বাংলা-২ এবং বিকালে বাংলা-১ (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি সমমান পরীক্ষায় কত শিক্ষার্থী অংশ নেবে এ সংক্রান্ত তথ্য সংবাদ সম্মেলন করে পরে জানানো হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code