ফেসবুকে নারী ডাক্তারের সঙ্গে প্রেম, আপত্তিকর ভিডিও ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে মিরাজ নামে যুবকের সঙ্গে প্রেম হয় এক নারী ডাক্তারের। দুজনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। শারীরিক সম্পর্ক করতে নারী ডাক্তারকে বাধ্য করেন যুবক। গোপনে ধারণ করেন ভিডিও। এরপর ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তা প্রত্যাখ্যান করেন মিরাজ। পরে ওই নারীর অন্য জায়গায় বিয়ে হয়। এতেও ক্ষিপ্ত হন মিরাজ।
পুলিশ জানায়, মিরাজ তাদের আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে ওই নারী ডাক্তারের স্বজনদের কাছেও আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র পাঠানো হয়।
এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি গাজী মো. মিরাজ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন নারী চিকিৎসক। এ প্রেক্ষিতে ২৭ মার্চ সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম ইউনিটের একটি দল।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed