শিববাড়িতে নিহত ‘সন্দেহভাজন’ দু’জনের লাশ হস্তান্তর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে জঙ্গিবরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত অবশিষ্ট দুজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে মরদেহ দু’টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন মোগলাবাজার থানার এসআই আব্দুস সাত্তার। পরে তিনি মরদেহ দু’টি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
নিহত দু’জন হলেন- ছাতকের দয়ারবাজার এলাকার খাদিম শাহ এবং নগরীর দাঁড়িয়াপাড়ার শহীদুল ইসলাম। তাঁরা দু’জন পরস্পরের বন্ধু এবং দুজনই নগরীর দাড়িয়াপাড়ায় প্রাইম লাইটিং এন্ড ডেকোরেটর্সে কাজ করতেন বলে জানা গেছে।
ওই ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের লাশ রোববার তাঁদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। তারা হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছর, ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহমি ও অহিদুল ইসলাম অপু।
কিন্তু খাদিম শাহ ও শহীদুল ইসলামের লাশ দু’টি সোমবার হস্তান্তর করা হয়নি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন রোববার জানিয়েছিলেন, চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও রোববার দুজনের লাশ হস্তান্তর করা হয়নি। তাদের ব্যাপারে আমাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার। তাদের পরিবারের সাথে আমরা আলাপ করবো।
নিহত দু’জন আত্মঘাতী জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই গতকাল লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা বলে জানায় পুলিশ।
সোমবার হাসপাতাল থেকে লাশ দু’টি গ্রহণকারী মোগলাবাজার থানার এসআই আব্দুস সাত্তার বলেন, লাশ দু’টি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা তাঁদের ব্যাপারে খোঁজখবর রাখছি। তাঁরা কেন সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সাথে তাঁদের সম্পৃক্ততা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি।
শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ছয়জন নিহতের পাশাপাশি অন্তত ৪০ জন আহত হন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed