আতিয়া মহলের দেয়াল ভেঙ্গেছে কমান্ডেরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়িতে আতিয়া মহলের দেয়াল ভেঙ্গে ভবনের ভিতরে প্রবেশের চেস্টা করছে সেনা কমান্ডোরা । সোমবার দুপুরে আইএসপিআরের সাইটে এক ভিডিও ক্লিপে এই দৃশ্য দেখা যায়।
এদিকে আতিয়া মহলের জঙ্গি বিরোধী অভিযানে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুর্হুমুহ গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনদিন অতিবাহিত হলেও অভিযান শেষ না হওয়ায় এখনও শিববাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
এদিকে, গত শনিবার সন্ধার পর গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে বোমা বিষ্ফোরণের কারণে এলাকার বাসিন্দারা বেশী আতংকের মধ্যে রয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আতিয়া মহলে জঙ্গিদের আস্তানা নিশ্চিত হয় পুলিশ। শুক্রবার ভোররাত থেকে আতিয়া মহলসহ দুটি ভবন ঘিরে রাখে আইনশৃংখা রক্ষাকারী বাহিনী। পরে পুলিশ দফায় দফায় কৌশলে আত্মসমর্পন করায় আহবান জানালে প্রতিত্তোরে বিভিন্ন হুঙ্কার দিয়ে কথা বলে। পরে শুক্রবার বিকেলে ঢাকা থেকে সোয়াত টিম এসে পোঁছায়। এদিন সন্ধার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল সেখানে যোগ দেয়। অবশেষে শনিবার সকালে অভিযানের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ রোববার বিকেলে দুই জঙ্গি নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed