শিববাড়িতে চলাচলে কড়াকড়ি, মাইকিং করে ঘরে থাকার নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সোমবার ৪র্থ দিনের মতো সেনাবাহিনীর অভিযান চলছে।
এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃংখলাবাহিনী। আতিয়া মহলকে ঘিরে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। এছাড়া শনিবার রাতে বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। এলাকায় যানচলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে হ্যান্ড মাইকে এ ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর সাংবাদিকদের ওই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এরমধ্যে বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলা ২টা ৩ মিনিটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতেও শোনা গেছে। আতিয়া মহল থেকে কয়েশ গজ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
আতিয়া মহলে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের নেতৃত্বে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed