Main Menu

আতিয়া মহলে অভিযান চলছে, ভিতরে গুলির শব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল ৮ টা ৪৬ মিনিটে এই অভিযান শুরু হয়েছে।

অভিযান চলাকালে সকাল ১০ টা ৫ মিনিটের দিকে ভবনের ভেতরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

অভিযানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা অংশ নিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে অভিযান পরিচালনার জন্য শুক্রবার বিকেলে ঢাকা থেকে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে নেতৃত্ব দিতে সিলেটে পৌঁছান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

পুলিশ বলছে, শুক্রবার ভোরে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে। পরে থেমে থেমে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

তাদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পনের জন্য পুলিশের পক্ষ থেকে শুক্রবার দিনভর আহ্বান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed