Main Menu

নবীগঞ্জে বিদ্যুত স্পৃস্টে যুবকের মৃত্যু

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় বিদ্যুত পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । তার নাম রিংকু দেব (১৮)। সে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বড়ইতলা গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দেব এর পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুরে নিজের ঘরে দরজা ফুটো করার জন্য ডিলিং মিশিন দিয়ে কাজ করছিল রিংকু দেব। খানিকক্ষণ পর ডিলিং মিশিন থেকে টিনে বিদ্যুৎ চলে যায়। এতে করে বিদ্যুৎস্পৃস্ট মাটিতে লুটিয়ে পড়ে রিংকু । পরিবারের সদস্যরা রিংকু দেবকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । রিংকু দেব এর মৃত্যুতে বড়ইতলা গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে ।

Share





Related News

Comments are Closed