সিলেটে ওলামালীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারী শেখ মোঃ আল আমীন সংগ্রামী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ ২৪ মার্চ শুক্রবার হতে সিলেট বিভাগে ওলামালীগের সকল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওলামালীগের সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।
ওলামালীগের নামে কেউ যদি চাঁদাবাজী করে তাকে প্রশাসনের হাতে তুলে দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারী শেখ মোঃ আল আমীন সংগ্রামী।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কোন ভুইফোঁড় গজে ওঠা সংগঠন নয়। এটা বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি প্রাপ্ত আওয়ামীলীগের অঙ্গ সংগঠন। দলীয় শৃংখলারক্ষার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট বিভাগের ওলামালীগের কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed